মডেল: ইতিপড়াশোনার জটিল কোনো বিষয় বুঝতে পারছেন না? অফিসের প্রেজেন্টেশন বানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? কিংবা গবেষণার জন্য তথ্য খুঁজতে অনেক সময় চলে যাচ্ছে? এসব কাজে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।মুশকিল হলো, এআই বলতেই আমরা অনেকে বুঝি চ্যাটজিপিটি বা জেমিনাই।
অথচ আরও অনেক এআই টুল আছে, যেগুলো নির্দিষ্ট কিছু কাজে বিশেষভাবে সাহায্য করতে পারে।গবেষণা ও তথ্য অনুসন্ধান গবেষণার জন্য তথ্য খোঁজা, বিভিন্ন উৎসের তথ্য তুলনা কিংবা গবেষণাপত্রের সারাংশ বুঝতে কাজে লাগতে পারে পারপ্লেক্সিটি এআই। এটি প্রশ্নের উত্তর দেবে, আবার তথ্যের উৎসও উল্লেখ করবে। নির্দিষ্ট পিডিএফ, গবেষণাপত্র বা ডকুমেন্ট থেকে তথ্য খুঁজতে আরও ব্যবহার করতে পারেন গুগলের নোটবুকএলএম।
এ ছাড়া গবেষণাপত্র খোঁজা, পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য আছে এলিসিট (elicit.com) ও সাইস্পেস (scispace.com)।
সূত্র: প্রথম আলো