২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে নিবন্ধটি প্রথম প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন একজন কবি। জন্ম ১৭৭৫ সালে। ১৮৫৭ সালে ৮২ বছর বয়সে তিনি সিপাহিদের পরিচালনার নেতৃত্ব তুলে নেন নিজ হাতে। ১৮৫৭ সালের ১২ মে থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বেশি সময় দিল্লি বিপ্লবী সিপাহিদের দখলে ছিল।
এর নেতৃত্ব দেন সম্রাট জাফর ও তাঁর সন্তানেরা। অর্থাভাব, সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলার কারণে এ বিপ্লব শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। বিপ্লবের সময় দিল্লিতে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা। সিপাহি বিদ্রোহের এত বছর পর ফিরে তাকানো যাক সেই সম্রাটের দিকে, যিনি স্বজনদের জনপদে দুই গজ মাটির জন্য আক্ষেপ করেছেন। ১৮৫৭ সালের ১১ মে সকালে জানা যায়, মিরাটে ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করেছে; তারা যমুনা নদী পার হয়ে দিল্লি পৌঁছে গেছে।
দিল্লিবাসী তখনো বিষয়টি জানে না।
সূত্র: প্রথম আলো