কয়েক ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচল আবার শুরু হলেও যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। ক্লান্ত ও বিপর্যস্ত যাত্রীদের গতকাল শনিবারও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।
তবে কর্মকর্তাদের আশা, আজ রোববার নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।গত শুক্রবার শুরু হওয়া এ নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য পুরোনো তামার তারের যোগাযোগ লাইন বদলাতে গিয়ে হওয়া ত্রুটিকে দায়ী করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।দেশজুড়ে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারার (গ্রাউন্ড স্টপ) এ সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে লাখ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এমনকি উড্ডয়নের ঠিক আগমুহূর্তেও অনেক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
সূত্র: প্রথম আলো