মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যে লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেজ উৎক্ষেপণকেন্দ্রে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের খরচ অনেক কমানো সম্ভব হবে। একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করা যাবে।
ফলে নতুন যান তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় না করেই ঘন ঘন মহাকাশ অভিযান চালানো সম্ভব হবে।মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশযানকে প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয়।
সূত্র: প্রথম আলো