এক মেয়ে এতিম। তার অভিভাবকদের কাছে দুজন পাত্রের প্রস্তাব এসেছে। একজন বিত্তবান, আরেকজন নিঃস্ব। অভিভাবকেরা ধনী পাত্রকেই চান। কিন্তু মেয়েটির মন পড়ে আছে সেই গরিব মানুষটির কাছে।চৌদ্দ শ বছর আগে মদিনায় এই সংকট নিয়ে এক ব্যক্তি নবীজির কাছে এসেছিলেন।
ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে বর্ণিত সেই বর্ণনায় লোকটি বলেন, আমাদের তত্ত্বাবধানে একটি এতিম মেয়ে আছে, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন একজন গরিব আর একজন ধনী।মেয়েটি গরিবকেই ভালোবাসে, আমরা চাই ধনীকে। মহানবী (সা.) সংক্ষেপে বললেন, ‘ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো আর কিছু আমরা দেখিনি।’ অন্য বর্ণনায় আছে, বিয়ের মতো আর কিছু দেখা যায়নি।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৭)একটি বাক্য, কিন্তু তাতে ঝুলে আছে একটি পুরো সামাজিক প্রশ্ন: অভিভাবকের হিসাব বড়, না দুজন মানুষের মনের টান?অনেকে ভাবেন, ইসলামে ভালোবাসার জায়গা নেই, বিয়ে মানেই পরিবারের সিদ্ধান্তে বাঁধা এক শুষ্ক চুক্তি।
সূত্র: প্রথম আলো