আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচিকে সমন্বয় করার কাজ চলছে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয় প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে।আজ রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।
সূত্র: প্রথম আলো