জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি ফোনে হুমকি পেয়েছেন। তাঁকে গালাগালিও করা হয়েছে।সামান্তা শারমিন আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।ফেসবুক পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলাফেসবুক পোস্টটির বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন \Iপ্রথম আলোকে\I বলেন, ‘হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়। শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পাই। পরে আবার ফোন করে।
রিসিভ করার পর বলে, “আমি সবুজ খান।
সূত্র: প্রথম আলো