খুলনার রূপসায় গত বৃহস্পতিবার রাতে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপির নেতা শেখ জাকির হোসেনকে। গত ২২ দিনে খুলনায় গুলিতে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন আরও ৬ জন। খুনের এমন ঘটনা শুধু খুলনায় নয়, সারা দেশেই ঘটছে। গত ১০ মাসে সারা দেশে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৯৩৮টি।
প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি খুনের মামলা হয়েছে।খুন ছাড়াও চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতে, সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পুলিশ বলছে, গণ–অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল।
এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।খুনের ঘটনা ও তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বেশির ভাগ হত্যার ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো