টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? কয়েক দিন ধরে এ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের বিনোদনজগৎ। গুঞ্জন, আগামী ৫ ডিসেম্বর বিয়ে করতে পারেন অভিনেত্রী। পাত্র নাকি বিনোদনজগতের কেউ নন, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তি। শুধু বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্রও। আর সেই কার্ডে রয়েছে বিশেষ চমক।
তবে এত আলোচনা, জল্পনা আর বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পরও মিমি নিজে বিয়ের খবর নিশ্চিত করেননি। বরং কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন শুনে তাঁর উত্তর ছিল বেশ মজার—‘আমিও শুনছি আমার বিয়ে।’ ফলে সত্যিই কি নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী, নাকি সবটাই গুঞ্জন—এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে। বিয়ের কার্ডে বর-কনের সঙ্গে তিন পোষ্য মিমির বিয়ের গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমন্ত্রণপত্রটি নিয়ে।
কার্ডের নকশায় দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন বর ও কনে।
সূত্র: প্রথম আলো