কিছু ছবি সময়কে থামিয়ে দিতে পারে। আবার কিছু ছবি চোখের সামনে তুলে ধরে সময়ের দীর্ঘ পথচলা। একই মানুষ, একই হাসি, হাতে একটি ব্যাট। শুধু মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর।ছবির বাঁ পাশে ছোট্ট একটি ছেলে। কোঁকড়া চুল, মুখে দুষ্টুমিভরা হাসি। হাতে ক্রিকেট ব্যাট। ছবিটা সাদা-কালো। ডান পাশের ছবিতে সেই একই মানুষ। চুলে বয়সের ছাপ, মুখে পরিণত মানুষের হাসি। পরনে নীল শার্ট আর জিনস। হাতে সেই ক্রিকেট ব্যাট।
দাঁড়ানোর ভঙ্গিটাও প্রায় একই।দুই ছবিতে একজনই, শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এক বিস্ময়কর সময়ের নাম। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন হিন্দিতে একটি বাক্য, যার বাংলা মানে, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’কী অদ্ভুত সুন্দর একটা কথা! একটি ব্যাট। একটি শিশুর স্বপ্ন।
আর সেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে একদিন বিশ্বজয়।১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম শচীন টেন্ডুলকারের।
সূত্র: প্রথম আলো