একটি ভিডিও, কয়েকটি নামের আদ্যক্ষর আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অনুমান। এতেই তোলপাড় শুরু হয়েছিল পাকিস্তানের বিনোদনজগতে। অভিযোগ উঠেছিল, দেশটির জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী ও মডেলকে ব্যবহার করা হয়েছে ‘হানি ট্র্যাপ’ হিসেবে। তাঁদের মাধ্যমে প্রভাবশালী রাজনীতিকদের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। অভিযোগের পেছনে ছিলেন পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আদিল রাজা।
তবে তিনি কারও পূর্ণ নাম প্রকাশ করেননি, দেখাতে পারেননি অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নাম খোঁজার প্রতিযোগিতা। এর জেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অভিনেত্রী মাহিরা খান, মেহবিশ হায়াত, কুবরা খান ও সাজল আলী। একটি ভিডিও থেকে বিতর্কের শুরু ২০২২ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর। পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আদিল রাজা তাঁর ইউটিউব চ্যানেল ‘সোলজার স্পিকস’-এ একটি ভিডিও প্রকাশ করেন।
সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তি কয়েকজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীকে ব্যবহার করতেন।
সূত্র: প্রথম আলো