সময়টা ২০২৫ সালের সেপ্টেম্বর। নিউইয়র্ক টাইমস সিঙ্গাপুরের একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড সম্পর্কে তাঁর কোম্পানির কাছে জানতে চেয়েছিল। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন চীনা নারী অ্যালিস হুয়াং। তিনি হুয়াং লে নামেও পরিচিত। চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী হুয়াংয়ের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।ওই সময় জেনসেন হুয়াং ছিলেন বেশ অস্থির।এনভিডিয়ার কর্মীরা বলন, হুয়াংয়ের মেজাজ খুব চড়া হতে পারে।
তিনি জানতে চেয়েছিলেন, নিউইয়র্ক টাইমস কী ইঙ্গিত দিতে চাইছে। আলোচনা সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলেন, তিনি ওই নারীকে চেনেন, সেটি অস্বীকার করেননি। তবে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে, এমন ইঙ্গিতে তিনি বিরক্ত হয়েছিলেন।গত সপ্তাহান্তে ওই সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের মুখে হুয়াং অবশেষে এনভিডিয়ার জেনারেল কাউন্সেলের কাছে সত্য স্বীকার করেন।
আলোচনার বিষয়ে জানেন এমন ব্যক্তিরা বলেন, তিনি আসলে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।এনভিডিয়া জোরালোভাবে নিজেদের পক্ষে সাফাই দিতে শুরু করে।
সূত্র: প্রথম আলো