দেশে হামে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই আটজনের মৃত্যুর মধ্য দিয়ে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হলো হামে। দেশের ইতিহাসে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। হাম বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হামের উপসর্গের ১ হাজার ৪১৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হামে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৭২ রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৯৯ জন। গত ১৫ মার্চ থেকে আজ ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
সূত্র: প্রথম আলো