সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিনার ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটি সিঙ্গাপুর (Bangladeshi Mariners Community Singapore—BMCS)-এর বার্ষিক পারিবারিক মিলনমেলা গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সিঙ্গাপুরের টেমাসেক কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে আয়োজিত এ মিলনমেলায় সিঙ্গাপুরে কর্মরত ও বসবাসরত বাংলাদেশি মেরিনার এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্তৃপক্ষের প্রতিনিধি, সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়ন (SMOU)-এর প্রতিনিধি এবং চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীমসহ মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস লুৎফুন্নাহার।
সূত্র: প্রথম আলো