মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি প্রশ্ন রেখেছেন, জিয়াউল আহসানকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।
তাহসিনা রুশদীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময়ের একটি ভিডিওর কথা তুলে ধরে সংসদে বক্তব্য দেন তাহসিনা রুশদীর।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার যখন তাকে (জিয়াউল আহসান) জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে তিনি এমনভাবে তাঁর অঙ্গভঙ্গি এবং তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ...যেটাতে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন।
সূত্র: প্রথম আলো