যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর আট মাসের বেশি সময় ধরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বাহরাইনে হামলা জোরদার করেছে দেশটি। তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালাল তারা। আজ রোববার ভোরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী মানামা। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
মানামায় রোববার ভোর চারটার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে আবারও বিস্ফোরণের শব্দ পান বাসিন্দারা। এ সময় সতর্কসংকেত বাজতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সতর্কবার্তা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে বলা হয়েছে।
গত সেপ্টেম্বরের পর এই প্রথম এমন সতর্কবার্তা দেওয়া হলো।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে তারা।
সূত্র: প্রথম আলো