পার্টি লুকে সোনালি ঝলক ছড়িয়েছেন বলিউডের জেন–জি তারকা শানায়া কাপুর। ডিজাইনার ফাল্গুনি শেন পিককের তৈরি সোনালি গ্ল্যামারাস পোশাকে ধরা দিয়েছেন তিনি। করসেট ব্লাউজ, ফিগার-হাগিং ফিশটেল স্কার্ট আর হালকা স্বচ্ছ দোপাট্টার সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিক ও ঐতিহ্যবাহী স্টাইলের মেলবন্ধন। শানায়ার ব্লাউজের নেকলাইন বেশ গভীর। নুডল স্ট্র্যাপের সঙ্গে করসেটের স্ট্রাকচার তাঁর লুকে এনেছে সুস্পষ্ট সিলুয়েট।
পুরো ব্লাউজজুড়ে রয়েছে সোনালি এমবেলিশমেন্ট ও সিকুইনের কাজ। একই নকশার ধারাবাহিকতা দেখা গেছে স্কার্টেও। শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের স্কার্টটি নিচের দিকে ছড়িয়ে তৈরি করেছে ফিশটেল সিলুয়েট। পোশাকে সোনালি রঙের পাশাপাশি স্বচ্ছ কাপড়ের সূক্ষ্ম ব্যবহার পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।পোশাকের সঙ্গে সোনালি কাজ করা হালকা স্বচ্ছ দোপাট্টা কাঁধ ও বাহুর ওপর আলগাভাবে রাখা হয়েছে।
এতে পোশাকের গ্ল্যামার অক্ষুণ্ন রেখেই এসেছে ঐতিহ্যবাহী ছোঁয়া।
সূত্র: প্রথম আলো