জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য টিপন্নী কেটেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। তাঁর নাম ঘোষণা করার পর সরকারি দলের অনেক সংসদ সদস্যকে মন্তব্য এবং হইচই করতে দেখা যায়।
পরে আমির হামজা তাঁর প্রশ্নটি উত্থাপন করেন।পরে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্পিকারকে সব সংসদ সদস্যের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল।
তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং চান।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।
সূত্র: প্রথম আলো