ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীজোটের নেতা গাদি আইজেনকটের দল ইয়াশার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। তবে আইজেনকটের দল এমন কোনো প্রস্তাব বিবেচনা করার কথা অস্বীকার করেছে।
আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়, আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন—এই শর্তে তাঁর ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টিকে রোটেশনের (পালা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন) প্রস্তাব দেওয়ার কথা ভাবছে।
অসমর্থিত ওই প্রতিবেদনে লিকুদের কার সঙ্গে আইজেনকট পালা করে ক্ষমতা ভাগাভাগি করবেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি।তবে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াশার পার্টি জানিয়েছে, আলোচনার টেবিলে থাকা একমাত্র প্রস্তাবটি হলো—আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে লিকুদ পার্টি যোগ দিতে পারে।আইজেনকটের দল ইয়াশার আবারও জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে আগ্রহী যেকোনো দলকে অবশ্যই তাঁর চারটি মূলনীতি মেনে নিতে হবে।
সূত্র: প্রথম আলো