আজজা স্লিমেন তিউনিসীয় মডেল ও অভিনেত্রী। ১৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম ভোগ অ্যারাবিয়া বল: আর্ট এক্সিবিশনের সঞ্চালক হিসেবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে এদিন তাঁর পরনে থাকা গাউনটি বিশেষভাবে নজর কেড়েছে।
চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আজজার সাজপোশাকভোগ অ্যারাবিয়া বলের সঞ্চালক হিসেবে আজজা স্লিমেন লেবানিজ ডিজাইনার রামি কাদির নকশা করা বিশেষ একটি গাউন পরেছিলেন ১৩ নভেম্বরগাউনটির অনুপ্রেরণা ছিল বিশ্বখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গঘের ১৮৮৯ সালে আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’।
নীল, ফিরোজা ও হলুদ রঙের থ্রিডি মোজাইক অলংকরণে গাউনে ফুটিয়ে তোলা হয় ছবিটির ঘূর্ণমান তুলির আঁচড়ের আবহচিত্রকর্মটিকে পোশাকের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন ডিজাইনার রামি কাদি।
সূত্র: প্রথম আলো