অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তখন তাঁর বয়স ২০–এর কোঠায়। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। হাতে বড় একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতেও পারেননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা।সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। তখন সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছে।
কিন্তু শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।স্বরা বলেন, তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি।
সূত্র: প্রথম আলো