বিয়ে করেছেন। সংসারও করছেন। কিন্তু জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক কোনটি, জিজ্ঞেস করলে হয়তো একটু অপ্রত্যাশিত উত্তরই দেবেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের দাবি, তাঁর জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কের নাম বিরাট কোহলি!না, কোনো প্রেমের গল্প নয়। এখানে আবেগ আছে, বন্ধুত্ব আছে, আছে একধরনের বিলাসী নেশা। আর সেই নেশার নাম দামি ঘড়ি। ডু প্লেসির ভাষায়, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’।
অর্থাৎ এমন একজন মানুষ, যাঁর সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। সমস্যা হলো, সেই ভালোবাসার মাশুল দিতে হয় নিজের পকেট থেকে!ফাফ ডু প্লেসি, ক্রিকেটার‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই।
এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন।
সূত্র: প্রথম আলো