গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা।
তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রীআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমা লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই। তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক।
এসব করে তারা সরকারকে উসকানি দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার; কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে।
সূত্র: প্রথম আলো