‘গাজার প্রতিটি শিশু, প্রতিটি নবজাতকই আমাদের শত্রু।’ কোনো স্বাভাবিক সমাজে এমন বিকৃত ও নৃশংস মন্তব্য করলে যেকোনো রাজনীতিবিদের ক্যারিয়ার ও ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস হয়ে যেত। কিন্তু ইসরায়েলের চিত্র ভিন্ন। মোশে ফেইগলিন সদ্য ইসরায়েলের আইনসভায় (নেসেট) নির্বাচিত হয়েছেন, একসময় যাঁকে কট্টর ডানপন্থী বলে গণ্য করা হতো। গত মে মাসে তিনি ওই মন্তব্য করেছিলেন। শুধু তা-ই নয়, তিনি আরও বেশি ফিলিস্তিনি শিশুর মৃত্যু কামনা করেছেন।
গত মাসের নির্বাচনে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সঙ্গে জোট বাঁধেন ফেইগলিন। বেনিয়ামিন নেতানিয়াহু এই ‘গুরুত্বপূর্ণ ঐক্যকে’ স্বাগত জানিয়ে তাঁদের ‘জাতীয় দায়িত্ববোধের’ ভূয়সী প্রশংসাও করেছিলেন।ফেইগলিনের এই কথাগুলো নিছক কোনো চরমপন্থী রাজনীতিবিদের প্রলাপ নয়। আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর ভাষায় ইসরায়েল গাজায় রীতিমতো ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং হত্যা করেছে।নেতানিয়াহু হেরে গেলেও কি ফিলিস্তিনবাসীর লাভ হবেনেতানিয়াহু এখন ফেরারি আসামি, এর জন্য তিনিই দায়ীগত মাসের নির্বাচনে নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারানোয় অনেকেই হয়তো আশা করছেন, এই বিভীষিকার এবার অবসান ঘটবে।
সূত্র: প্রথম আলো