গত পাঁচ বছরে তিনটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হয়েছে এবং এ সময়ে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটেছে দুবার। অত্যন্ত পরিতাপের বিষয়, এত রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন সত্ত্বেও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদোন্নতি বৈষম্যের দীর্ঘস্থায়ী চিত্রে কোনো দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়নি।
এই পাঁচ বছরে শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে মাত্র একবার, তা–ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। পদোন্নতির অন্যান্য স্তরেও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মকর্তাদের রাজপথে নামতে হয়েছে।
বিসিএসের প্রাক্-নিয়োগপ্রক্রিয়াসহ দীর্ঘ প্রায় ১৩ বছর সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকার পরও ৩৬তম বিসিএসের কর্মকর্তারা আজও প্রভাষক, অথচ ১৩ ব্যাচ জুনিয়র ৪৯তম বিসিএসের নতুন কর্মকর্তারাও একই প্রভাষক পদে এসে যোগ দিয়েছেন।
সূত্র: প্রথম আলো