খেলার তখন দ্বিতীয় মিনিট। বাঁ প্রান্তে ১০ নম্বর জার্সির মানুষটা হাঁটছেন। দৌড় নয়, হাঁটা। যেন তাড়া নেই কোনো। কে জানে, এত বছর ধরে সময়টাই হয়তো তাঁর জন্য অপেক্ষা করছিল।জায়গাটা ক্যাম্প ন্যু নয়, সান সিরোও নয়। ব্রুনো বেনেল্লি স্টেডিয়াম। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-তে রাভেন্না আর ফোর্লির আঞ্চলিক ডার্বি। গ্যালারিতে প্রায় সাত হাজার দর্শক। ১০ নম্বর জার্সিতে রোনালদিনিও।
বয়স ৪৬।২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর ভাই ও এজেন্ট রবার্তো আসিস জানিয়ে দেন, তিনি অবসরে। ১১ বছর পর, রোববার বিকেলে, ইতালির এক ছোট শহরের মাঠে সেই মানুষটাকে দেখা গেল প্রথম একাদশে।রাভেন্না ইতালিয়ান ফুটবলে বড় কোনো নাম নয়। একাধিকবার দেউলিয়া হওয়ার ইতিহাস আছে, মাঠের সাফল্য বলতে সর্বোচ্চ সিরি বি পর্যন্ত যাওয়া।
সেই ক্লাবের প্রেসিডেন্ট ইগ্নাজিও চিপ্রিয়ানি নিজের ‘আইডল’কে মাঠে ফিরিয়ে এনেছেন।রোববার সকাল থেকেই বেনেল্লির গেটে লম্বা সারি।
সূত্র: প্রথম আলো