গোপালগঞ্জে লগি, বইঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, ভাঙচুরের বিষয়টি দলটির দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই।
আজ সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও মতবিনিময়ে বক্তব্য দেন।গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগগোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো