সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, চিন্ময় দাসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
কী কারণে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বিশেষ কোনো কারণ নেই। বন্দীদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা নিয়মিত কাজের অংশ।২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
সূত্র: প্রথম আলো