গুম, খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, জনগণ তা কখনোই সফল হতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর এ দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে।
তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়।
সূত্র: প্রথম আলো