‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে সন্ত্রাসীদের অভ্যাস খারাপ করেছে’—২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোড়ার পর এভাবেই নিজের অবস্থান জানালেন ব্যবসায়ী জাফর আহমেদ। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসায় প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৭৪ বছর বয়সী জাফর আহমেদ ৪০ বছর প্রবাসে ছিলেন। এখন তিনি জায়গা কেনাবেচার ব্যবসা করেন।
জাফর আহমেদের অভিযোগ, ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০টি গুলি ছোড়েন মোটরসাইকেলে আসা পাঁচ অস্ত্রধারী। প্রায় ১০ মাস আগে সন্ত্রাসী মো. রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন জাফর। তখনই চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি।জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘লোকজন টাকা দিয়ে সন্ত্রাসীদের অভ্যাস খারাপ করে ফেলেছে।
আমি এক টাকাও দেব না।’ তাঁর ভাষ্য, গত বুধবার আবার ফোন করে রায়হান বলেন, ‘টাকা রেডি হয়েছে।
সূত্র: প্রথম আলো