প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি জানতে চান, এই প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণ করে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে বিষয়টি জানতে চান আখতার হোসেন।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হলে এর সঠিক জবাব দেওয়া হবে।গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রকল্প অনুমোদেন দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, ‘যেই কোম্পানিটিকে অনুমোদন করা হলো, সেই চায়না সিএনইই কোম্পানি, তারা দৈনিক ক্যাপাসিটি চার্জের কথা বলছে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার।
সূত্র: প্রথম আলো