সেদিন ছিল একটু গরম। সান ডিয়াগোর আবহাওয়ার সঙ্গে মানায় না। বিকেলের দিকেও গরম তেমন কমেনি, তবু আমি ডাউন টাউনে বৃষ্টির জন্মদিনে যাচ্ছি। বিকেলের আলোয় প্রাণবন্ত একটা সময় তখন ফ্রি ওয়েতে। ডাউন টাউনে খুব একটা আসতে চাই না। কারণ, গাড়ির পার্কিং খুঁজে পাওয়া কষ্টকর। তবে বৃষ্টির বাসার নিচে গাড়ি পার্কিং পেলাম সহজে। রোববার হওয়ায় সুবিধা হয়েছে একটু। ওর জন্মদিন বাসায় নিচে কাচঘেরা হলে।
পার্টি রুমটায় গোলাপি চেরি ব্লসমের সাজসজ্জা, কাগজের লাইট—সবকিছু মিলিয়ে একজন রাজকন্যার জন্মদিনের জন্য পারফেক্ট। অ্যাপিটাইজার কর্নারে গিয়ে শিঙাড়া আর চা নিয়ে গেলাম সোফার দিকে। দেখি চা হাতে উদাস চোখে বাইরের ট্রাফিক দেখছে এক মেয়ে। একমাথা কোঁকড়া চুল, চোখে একরাশ স্বপ্ন। বসলাম ওর পাশে। বলল, ওর নাম অনঘ। ভীষণ কাব্যিক নাম। ওর মা রেখেছেন।
কথায় কথায় জানলাম ওর হাবি নামকরা এক ইউনিভার্সিটিতে পিএইচডি করছে আর অনঘ আপাতত দেশে নিজের বিজনেস করছে, মায়ের জন্য দেশে আসে–যায়।জিজ্ঞাসা করলাম, কিসের বিজনেস তোমার?
সূত্র: প্রথম আলো