২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা।
সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান।
সেখানে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।
সূত্র: প্রথম আলো