আপা শুরুতে আপা ছিল না, ছিল খালা।হঠাৎ শুনলাম, খালা নাকি রাগ করেছে আম্মার সাথে। সে কী! কেন?কারণ, সে চায় না, তাকে আমি খালা ডাকি। বয়সের তাৎপর্যপূর্ণ পার্থক্য থাকলেও দেখা দৃষ্টিতে আমাদের বয়স প্রায় একই লাগে। এ জন্যই কি না জানি না, সে চায় তাকে আমি আপা ডাকব। পরদিন থেকেই সে হয়ে গেল আমার আপার আপা, নাছিমা আপা।আপা আমাদের বাসায় একটু সাহায্য করে। তার শিডিউল এক দিন পরপর। কাজের ধরন সে-ই ঠিক করেছে।
এক দিন কাপড় ধুয়ে দেবে, আরেক দিন ঘর মুছবে। কাপড় ধুলেও সেটা মেলতে পারবে না। তার কাজের অনেক চাপ, এত সময় নেই।কখনো কখনো কাপড় পরিমাণে একটু বেশি ভেজানো হয়ে গেলে বাসার সবাই আতঙ্কিত থাকি। আপা এসে কার জামাটা কাচতে নিয়ে আগে ঝাড়িটা মারবে।সেদিন আমি জামাকাপড় ভেজাতে গিয়ে গুঁড়া সাবানের পরিমাণ একটু কম দিয়েছিলাম, সে আমার নামে ঝেড়ে গেছে। বলেছে; আমি যেন আর কাপড় না ভেজাই।
এর পর থেকে আপার কথা মেনে আমি আর কাপড়চোপড়ে হাত দিই না।
সূত্র: প্রথম আলো