ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই ঘিরে উপমহাদেশে যে উন্মাদনা দেখা যায়, এবার তার আঁচ ফুটবল মাঠেও। দুই দেশের রাজনৈতিক বৈরিতা আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণেই আজকের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালটা শুধু শিরোপা জয়ের লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মর্যাদা আর শ্রেষ্ঠত্বের প্রশ্নও।ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায়।
একদিকে নয়বারের চ্যাম্পিয়ন ভারত, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান। দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ কিছু অর্জনের সুযোগ। ফাইনালের আগে রাজধানীর একটি হোটেলে গতকাল দুই দলের দুই কোচের সংবাদ সম্মেলনেও ছিল সেই আভাস। প্রতিপক্ষের প্রতি সমীহ দেখানোর পাশাপাশি নিজেদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেছেন তাঁরা।ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, শারীরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকলেও গতিতে এগিয়ে তাঁর দল।
তাঁর কথায়, ‘পাকিস্তানের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী, তবে আমার খেলোয়াড়েরা আরও দ্রুতগতির ও ক্ষিপ্র।’ পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর দৃষ্টিতে অবশ্য ফাইনালের দুই দলই সমান, ‘ফাইনালে দুই দলের সম্ভাবনা ৫০-৫০।
সূত্র: প্রথম আলো