প্রথম সপ্তাহে দুই লাখ কপি বই বিক্রি হয়ে যাওয়ার পর গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’।সেখানে সোনিয়া গান্ধী জানান, সত্যের প্রকাশের জন্যই তিনি এই স্মৃতিচারণা করছেন। তিনি জানান, অনেক টালবাহানা, অনেক দ্বন্দ্ব শেষে নিজের কলমে নিজের কথা লিখতে তিনি রাজি হয়েছিলেন।
বলেন, ‘এত বছর ধরে আমি, আমার শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে ও গান্ধী পরিবারকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, যার অধিকাংশই ভিত্তিহীন ও অসত্য।’প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবেগতকাল রাজধানী নয়াদিল্লির এক সাততারা হোটেলে এই অনুষ্ঠান বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটের জোটবদ্ধতারও প্রদর্শন ছিল। গান্ধী পরিবারের সঙ্গে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ শীর্ষ নেতারা।
ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যোসেফ বিজয়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তাঁর বাবা জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শরদ পাওয়ারের মেয়ে ও লোকসভার সদস্য সুপ্রিয়...
সূত্র: প্রথম আলো