ইন্টারনেটের সব ওয়েবসাইট সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। এমন অনেক ওয়েবসাইট ও অনলাইন সেবা রয়েছে, যেগুলোতে প্রবেশের জন্য প্রয়োজন হয় বিশেষ সফটওয়্যার। ইন্টারনেটের এই আড়ালে থাকা অংশের নাম ডার্ক ওয়েব। এখানে ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান গোপন রাখার প্রযুক্তি ব্যবহার করা হয়। ডার্ক ওয়েবে প্রবেশের সবচেয়ে পরিচিত মাধ্যম হলো টর ব্রাউজার।ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েবের একটি ছোট অংশ।
সাধারণ সার্চ ইঞ্জিনে সূচিবদ্ধ নয়, এমন সব ওয়েবসাইট ও অনলাইন তথ্যকে ডিপ ওয়েব বলা হয়। তবে ডিপ ওয়েবের অন্যান্য অংশের সঙ্গে ডার্ক ওয়েবের পার্থক্য হলো এটি ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়। এখানে প্রবেশের জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয়।
ডার্ক ওয়েবে যেমন বৈধ ওয়েবসাইট ও সেবা রয়েছে, তেমনি মাদক, চুরি করা তথ্য ও অন্যান্য অবৈধ পণ্য কেনাবেচার মতো অপরাধমূলক কর্মকাণ্ডও চলে।ডার্ক ওয়েব সম্পর্কে অনেকের ধারণা, এর পুরো জগৎই অপরাধমূলক কর্মকাণ্ডে ভরা।
সূত্র: প্রথম আলো