বরগুনার খাকদোন নদ এখন কোথাও কোথাও ৫–১০ ফুট প্রশস্ত। প্রায় ৮ কিলোমিটার নৌযান চলাচলের অযোগ্য।নদের ওপর সেতু হয়েছে মানুষের চলাচলের সুবিধার জন্য। কিন্তু একের পর এক সেতুর কারণে বন্ধ হয়ে গেছে নদটির নৌপথ। কমেছে পানির প্রবাহ, জমেছে পলি। দুই পাড়ে গড়ে উঠেছে বসতবাড়ি ও নানা স্থাপনা।বরগুনার খাকদোন নদ এখন কোথাও কোথাও মাত্র ৫ থেকে ১০ ফুট প্রশস্ত।
একসময় যে নদ দিয়ে লঞ্চ-স্টিমার চলত, তার পূর্ব অংশের প্রায় ৮ কিলোমিটার এখন নৌযান চলাচলের অযোগ্য।বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম মোহাম্মদ ইউসুফের বয়স ৮৫। ১৯৭১ সালের আগে কোনো এক শ্রাবণ মাসে তিনি এই নদ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্রে সজ্জিত দুটি গানবোট চলতে দেখেছেন।তিনি প্রথম আলোকে বলেন, ‘তখন খাকদোন নদ বড় ছিল। তুফান হইত, ঢেউ হইত।
এই নদ দিয়ে লঞ্চ, স্টিমার আর “গয়না নৌকা” বরগুনা থেকে পটুয়াখালী যাইত।’ গয়না নৌকা মানে যাত্রীবাহী বড় নৌকা।স্থানীয় বাসিন্দাদের ধারণা, নদটির ওপর একের পর এক অপরিকল্পিত সেতু এ সংকটের বড় কারণ।
সূত্র: প্রথম আলো