স্থানীয় বাসিন্দারা চলাচলের জন্য সেতুর উভয় পাশে বাঁশের সাঁকো তৈরি করেন। সেতুর পাশাপাশি সাঁকোও জরাজীর্ণ হয়ে পড়েছে।কালীগঙ্গা নদীর প্রস্থ কাগজে–কলমে প্রায় ১১০ মিটার। নদীর মাঝখানে ছোট্ট একটি সেতু। সেটার দৈর্ঘ্য এর দশ ভাগের এক ভাগ। মাত্র ১১ মিটার। সংযোগ সড়ক নেই। ভরাট আর দখলের রাজত্বে ১৪ বছর ধরে সেতুটি এভাবেই দাঁড়িয়ে আছে।এই সেতু মানুষের কোনো কাজে আসেনি, বরং দুর্ভোগ বাড়িয়েছে। মানুষজন সেতুতে উঠতে বাঁশের সাঁকো তৈরি করেছিল।
সময়ের সঙ্গে সঙ্গে সেটাও জরাজীর্ণ হয়ে পড়েছে।সেতুটি দেখতে হলে যেতে হবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকায়। কালীগঙ্গার ওপর এটি নির্মাণ করা হয়েছিল ২০১৩ সালের দিকে, ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায়। খরচ পড়েছিল ২৫ লাখ টাকা। সংযোগ সড়ক তৈরিই হয়নি।স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে নদীর মাঝখানে সেতুটি পড়ে ছিল। তাঁরা নিজেরাই পয়সা খরচ করে সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো তৈরি করেছিলেন।
জায়গাটা মাটি দিয়ে উঁচু করা।এলাকাবাসী বলছেন, এতে নদীর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে।
সূত্র: প্রথম আলো