প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেন।এর আগে গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে দুটি টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন শ্রমিক-কর্মচারীরা।
টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি)।চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম সাংবাদিকদের দুপুর ১টা ১৯ মিনিটে হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, ‘বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কাজ শুরু হয়েছে।’বন্দরের তথ্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী এনসিটি দুবাইভিত্তিক ডিপিওয়ার্ল্ডের হাতে হস্তান্তর হচ্ছে।
টার্মিনালটিতে বর্তমানে চিটাগং ড্রাই ডক লিমিটেড পরিচালনার দায়িত্বে থাকলেও সেখানে কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
সূত্র: প্রথম আলো