ছয় বছর ধরে আদালতে আসা–যাওয়া করছেন জানিয়ে চিত্রনায়িকা পরীমনি বলেছেন, কেউ বলতে পারবেন না তিনি কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে।’আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে করা বিফ্রিংয়ে এ কথাগুলো বলেন পরীমনি।
রাজধানীর বনানী থানায় তাঁর বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ তিনি আদালতে হাজির হন। পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীরবিফ্রিংয়ে পরীমনিমামলাটিতে আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০–এ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি অন্য আদালতে বদলি করা হয়েছে।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।আদেশের পর আদালত ভবনের সিঁড়ি দিয়ে হেঁটে নামার সময় সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা না আমাকে বয়কট করলেন!’পরে সিএমএম আদালত প্রাঙ্গণে ব্রিফিং করেন পরীমনি।
সূত্র: প্রথম আলো