'বন্ড'-এ মায়া লাগাইসে, পিরিতি শিখাইসে। জেমস বন্ড মানেই পর্দা কাঁপানো অ্যাকশন আর একরাশ আকর্ষণ। কারা এই হ্যান্ডসাম '০০৭' হয়েছেন ৬ দশক জুড়ে? ১৯৬২ সালে ড. নো ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। এরপর ছয় দশকেরও বেশি সময়ে বিভিন্ন অভিনেতার হাত ধরে বদলেছে ০০৭-এর চেহারা, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব।
কারও বন্ড লুকে ছিল ক্ল্যাসিক ব্রিটিশ আভিজাত্য, কারও ক্ষেত্রে আধুনিক ফ্যাশন ও অ্যাকশনধর্মী উপস্থিতি। বিশেষ করে ০০৭-এর স্যুট, চুলের ছাঁট, ঘড়ি ও সামগ্রিক সাজপোশাক পুরুষদের ফ্যাশনে গভীর প্রভাব ফেলেছে। প্রত্যেক অভিনেতাই নিজের স্টাইল দিয়ে চরিত্রটিতে যোগ করেছেন নতুন মাত্রা।
একনজরে দেখে নেওয়া যাক জেমস বন্ডের ৭ অভিনেতা ও তাঁদের স্টাইলের বিশেষত্ব।১. শন কনারি (১৯৬২–১৯৬৭, ১৯৭১ ও ১৯৮৩)জেমস বন্ড চরিত্রের প্রথম অভিনেতা শন কনারিজেমস বন্ড চরিত্রের প্রথম অভিনেতা শন কনারি।
সূত্র: প্রথম আলো