তিনি একজন সম্রাজ্ঞী। অন্য নারীর প্রেমে পড়ে তাঁকে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছেন স্বামী। কিন্তু অপমানিত হয়ে নীরবে সরে যাওয়ার বদলে নিজের মর্যাদা ও ক্ষমতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে রাজি হন, তবে একটি শর্তে—তাঁকে অন্য একজন রাজপুত্রকে বিয়ে করার অনুমতি দিতে হবে।এমনই এক ব্যতিক্রমী প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।
৩ নভেম্বর ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সিরিজ। এশিয়া নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো, কানাডাসহ ৫০টির বেশি বাজারে এটি কোরীয় সিরিজগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে। বাংলাদেশেও সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতি পর্ব মুক্তির পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন ভক্তরা।
সিরিজটির প্রতিটি চরিত্রটি নিয়েও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে।
সূত্র: প্রথম আলো