একসময় তাঁকে দেখে অনেকেই মাধুরী দীক্ষিত ভেবে ভুল করতেন। চেহারার মিলের কারণে রাতারাতি আলোচনায় এসেছিলেন অভিনেত্রী ফারহিন প্রভাকর। অভিনয় করেছেন কমল হাসান ও অক্ষয় কুমারের মতো তারকার সঙ্গে। এমনকি শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি ‘বাজিগর’–এ অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফারহিন। এরপর মাত্র পাঁচ বছরের অভিনয়জীবন শেষে এক ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা থেকে সরে যান তিনি।
১৯৯২ সালে দীপক বালরাজ ভিজ পরিচালিত ‘জান তেরে নাম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফারহিনের। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন রণিত রায়। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন দুজন। তবে ফারহিনকে নিয়ে আলোচনার বড় কারণ ছিল মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর চেহারার অদ্ভুত মিল। সে সময় অনেকেই তাঁকে মাধুরীর মতো দেখতে নতুন নায়িকা হিসেবে চিনতেন। শুধু হিন্দি ছবিতেই সীমাবদ্ধ থাকেননি ফারহিন।
একই বছর কন্নড় ছবি ‘হাল্লি মেশত্রু’তে রবিচন্দ্রনের বিপরীতে অভিনয় করেন।
সূত্র: প্রথম আলো