দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড। এর অংশ হিসেবে সম্প্রতি বাগেরহাটের মোংলায় পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (আরএফএস) উদ্বোধন করেছে ওমেরা। স্থাপনাটির উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
এ সময় আরও ছিলেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ মহসিন উদ্দিন, বিইআরসির সদস্য মোহাম্মদ শহীদ সারওয়ার ও পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান।
ছিলেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাথিন্দ্রা ডি জয়সাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে বক্তারা দেশের এলপিজি খাতের দ্রুত প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোর নিয়মিত পুনঃপরীক্ষা ও বিধিমালা কঠোরভাবে পালনের ওপর জোর দেন।
সূত্র: প্রথম আলো