যুক্তরাজ্যের কেমব্রিজের যে রেস্তোরাঁয় রাজীব গান্ধী ও সোনিয়া মাইনোর প্রথম দেখা, যেখানে প্রথম দর্শনেই সোনিয়ার প্রেমে পড়া, রাহুল গান্ধী একটা সময় সেই রেস্তোরাঁ দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর তৎকালীন ‘গার্লফ্রেন্ড’।
সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এর আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে রাহুল নিজেই এ কথা জানিয়েছেন।গতকাল সোমবার রাজধানী দিল্লির এক সাত তারা হোটেলের অনুষ্ঠানে ওই গল্প শুনিয়ে রাহুল বলেন, মা–বাবার প্রথম কোথায় দেখা হয়েছিল সেই কাহিনি অনেকবার শুনেছি। সেই জায়গাটা তাই দেখতে গিয়েছিলাম।কেমব্রিজের সেন্ট অ্যান্ড্রুজ স্ট্রিটের সেই ফুড জয়েন্টের নাম ছিল ‘ভার্সিটি রেস্তোরাঁ’। ওটা ছিল এক গ্রিক রোস্তোরাঁ।
সেখানে অনেক ইউরোপীয় ছাত্রছাত্রীর মতো ভারতীয়রাও খাবার খেতে যেতেন।
সূত্র: প্রথম আলো