সূর্যের আলো দিয়ে সময় মাপার কথা শুনলে হয়তো আপনার প্রথমেই সূর্যঘড়ির কথা মনে পড়বে। প্রাচীনকাল থেকেই মানুষ সূর্যের অবস্থান দেখে সময়ের হিসাব রাখে। কিন্তু বিজ্ঞানীরা এবার তৈরি করেছেন একেবারেই অন্য রকমের ঘড়ি। এটি একটি কোয়ান্টাম ঘড়ি, যা সময় মাপার কাজে সূর্যের আলো ব্যবহার করে। এর মাধ্যমে সূর্যের গতিবেগের পরিবর্তন সম্পর্কে জানা যেতে পারে।
এমনকি সূর্যের পৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এই ঘড়িটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের স্কট ডিডামস ও তাঁর সহকর্মীরা। তাঁদের তৈরি ঘড়িটি একধরনের অপটিক্যাল ঘড়ি। সাধারণ সূর্যঘড়ির সঙ্গে এর কোনো মিল নেই। প্রচলিত অপটিক্যাল ঘড়ি কাজ করে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে।
এসব ঘড়ির ভেতরে থাকে এমন কিছু পরমাণু, যেগুলোকে বাইরের পরিবেশের প্রভাব থেকে আলাদা করে রাখা হয়।একটি সাধারণ অপটিক্যাল ঘড়ি কীভাবে কাজ করে, তা এবার দেখা যাক।
সূত্র: প্রথম আলো