জিম্বাবুয়ের উল্লাসই বলে দিচ্ছিল, এই জয় কতটা বিশেষ। শারজায় আজ দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১–০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। ২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি।
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই ছাড়েনি আফগানিস্তানও। এক প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত নাসির খান। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়ে জয়ের আশা ফিকে হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকেও দলকে বাঁচাতে পারেননি নাসির।সেঞ্চুরির পর নাসির খানসেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির।
একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন।
সূত্র: প্রথম আলো