দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের ৪৮ শতাংশ শূন্য। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি।
এর মধ্যে পূরণকৃত ৬ হাজার ৭৪৮টি এবং শূন্য পদ ৬ হাজার ২৮৮টি।সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ ৪২ হাজার ৫৪৯টি।
সূত্র: প্রথম আলো