জার্মানির রাজধানী বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন ‘এল-ইরশাদ’ এবং এর অধীনে থাকা তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসন। এসব সংগঠনের বিরুদ্ধে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অর্থ, প্রচারণা ও সাংগঠনিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। ‘এল-ইরশাদ’-এর সহযোগী তিন প্রতিষ্ঠান হলো আল-কায়েম, আল-থাকালাইন এবং কালাম বিল্ডুংসজেনট্রুম (কালাম এডুকেশন সেন্টার)।
শহরের ২৮টি স্থানে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে অভিযান চালায় পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সংগঠনটি ও এর তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ডের স্পিগেল পত্রিকা পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
এই তল্লাশির আওতায় সংগঠনটির কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যদের বাসাবাড়িও ছিল।বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার (এসপিডি) এক বিবৃতিতে বলেন, ‘স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসনের তদন্তে দেখা গেছে, এল-ইরশাদ নামের সংগঠনটি বার্লিনে সক্রিয় রয়েছে।
সূত্র: প্রথম আলো